প্রতিষ্ঠাটির প্রধান নির্বাহী বব ইগার জানান, বৈশ্বিক আর্থিক সংকটের মুখে সাত হাজার কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে ডিজনি কর্তৃপক্ষ।
জানা গেছে, বাৎসরিক ৫০০ কোটির বেশি খরচ বাঁচাতে ও ডিজনি প্লাস স্ট্রিমিংকে লাভজনক করে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দফায় লোক ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে মার্কিন এন্টারটেইনমেন্ট জায়ান্ট ওয়াল্ট ডিজনি।
.png)
গত বছরের ডিসেম্বর মাসে শেষ হওয়া ত্রৈমাসিক রিপোর্টে কোম্পানিটির বড়সড় লোকসানের ছবি ধরা পড়ে। তখনই কোম্পানির সিইও হিসাবে পুনরায় যোগদান করে বব ইগার ডিজনির আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধার করতে কাজ শুরু করেন।
এরপরই কোম্পানির খরচ বাঁচাতে কর্মী ছাঁটাই শুরু করে ডিজনি কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারি মাসে সাত হাজার কর্মী ছাঁটাই করে। তখনই এপ্রিল মাসে ফের কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করা হবে বলে সংস্থাটি জানায়।