ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার ৩ হাজার ৯০০ কর্মী ছাঁটাই করল আইবিএম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২১, ২৬ জানুয়ারি ২০২৩
এবার ৩ হাজার ৯০০ কর্মী ছাঁটাই করল আইবিএম
ফাইল ফটো

গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, টুইটারের মতো একাধিক তথ্যপ্রযুক্তি কোম্পানি হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের বহুজাতিক টেক জায়ান্ট ইন্টারন্যাশনাল বিজনেজ মেশিনস কর্পোরেশন (আইবিএম) তাদের কর্মী ছাটাই করেছে। খবর রয়টার্সের।

প্রতিষ্ঠানটি বুধবার জানায়, ৩ হাজার ৯০০ কর্মীকে ছাঁটাই করেছে তারা। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির কিছু বিনিয়োগ বার্ষিক নগদ লক্ষ্যমাত্রা অর্জনেও ব্যর্থ হয়েছে, বছরের শেষ তিনমাসে যে লাভ হবে আশা করা হয়েছিল সেটি হয়নি।

আইবিএমের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জেমস কাভানগ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গ্রাহকদের সঙ্গে কাজ করবে এমন কর্মী নিয়োগ অব্যাহত রাখবেন তারা।

Advertisement

সম্প্রতি গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যামাজনসহ মার্কিন বড় প্রতিষ্ঠানগুলো বিপুল কর্মী ছাঁটাই করেছে। এবার আইবিএমও সেই পথে হাঁটল। 

এদিকে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পর আইবিএমের শেয়ারের দাম ২ শতাংশ কমেছে বলেও জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ছোট বড় প্রায় সব কোম্পানি তাদের খরচ কমানোর উদ্যোগ নিয়েছে। গত বছরের শেষ তিন মাসে আইবিএমের সফটওয়্যার এবং কনসালটেন্সি ব্যবসার ধীর থেকে আরও ধীর হয়েছে। কিন্তু পুরো কোম্পানির খরচ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সেবা নিশ্চিতে অ্যামাজন ও মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করতে হয়েছে তাদের।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!