ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

কর্মী ছাঁটাই, বোনাস বন্ধ: কী হচ্ছে অ্যাপল-স্যামসাংয়ে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৬, ১৫ মার্চ ২০২৩
কর্মী ছাঁটাই, বোনাস বন্ধ: কী হচ্ছে অ্যাপল-স্যামসাংয়ে?
ফাইল ছবি

ফেসবুক, অ্যামাজন থেকে গুগল, টুইটার- দুনিয়া জুড়ে একের পর এক বড় টেক সংস্থা কর্মী ছাঁটাই করছে। মঙ্গলবার মেটা ঘোষণা করে দ্বিতীয় পর্যায়ে ১০ হাজার কর্মচারীর চাকরি যাচ্ছে। খালি থাকা পাঁচ হাজার পদে এখন আর কর্মী নিয়োগ হবে না।

এমন মন খারাপ খবরের দীর্ঘতা বাড়িয়ে এবার ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা স্যামসাং-ও কর্মী ছাঁটাই করতে চলেছে। সেমিকন্ডাক্টর সহ বেশ কয়েকটি প্রোডাক্টের চাহিদা কমা ও কোম্পানির ক্ষতির বহর কমাতে এই ছাঁটাই বলে জানা গেছে। স্যামসাংয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের ডিএসএ বিভাগে ৩ শতাংশ কর্মীর কাজ হারাতে চলেছেন।

Advertisement

বিশ্বজুড়ে চলমান ছাঁটাইয়ের মধ্যে অ্যাপল আরও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। মন্দার আশঙ্কায় চাহিদা কমে যাওয়ায় অ্যাপল তার অপারেটিং খরচ কমাতে চলেছে। আইফোন নির্মাতা  অ্যাপল  তাদের কিছু কর্পোরেট বিভাগের জন্য খরচ কমানোর চেষ্টায় কর্মীদের বোনাস দিতেও দেরি করছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের কর্পোরেট কর্মীরা এইসব পরিবর্তনের কারণে নির্দিষ্ট হারে বোনাস পাবে না। এছাড়াও টেক জায়ান্ট সংস্থাটি  ছাঁটাইয়ের পরে অনেক পদ খালি রেখে চলেছে এবং শূন্য পদে চাকরির জন্য নিয়োগ প্রক্রিয়াও বন্ধ রেখেছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!