ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ চাকরি ]

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে চাকরি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৬:৩১, ১৪ জানুয়ারি ২০২২
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে চাকরি
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

নিয়োগ বিজপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানটি অস্থায়ী ভিত্তিতে একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

যেসব পদে লোকবল নেবে :

সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদে ১ জন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক/উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভোক)/ পদে ২ জন, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) পদে ১ জন, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে ১ জন, প্রোগ্রামার পদে ৪ জন, সহকারী সচিব পদে ১ জন, সহকারী প্রোগ্রামার পদে ৩ জন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (বিএম/সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) পদে ২জন, সহকারী পরিচালক (নিসাব ও নিরীক্ষা) পদে ১ জন, প্রেস ম্যানেজার কাম- প্রুফ রিডার পদে ১ জন, কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার পদে ২ জন, নিরাপত্তা কর্মকর্তা পদে ১ জন, সেকশন অফিসার পদে ২ জন, পার্সোনাল অফিসার পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।

একই তারিখে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এ বিজ্ঞপ্তি অনুসারে কম্পিউটার অপারেটর পদে ৩জন, ক্যাটালগার/রেকর্ড কিপার পদে ১জন, উচ্চমান সহকারী কাম ডাটা প্রসেসর পদে ৫জন, অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক পদে ২ জন, অফিস সহকারী কাম-ডাটা প্রসেসর পদে ২জন, হিসাব সহকারী কাম ডাটা প্রসেসর পদে ১ জন, সনদপত্র লেখক (সার্টিফিকেট রাইটার) পদে ১জন, লেটার প্রেস মেশিন অপারেটর পদে ১জন, মেশিন এটেডেন্ট পদে ১ জন, এমএলএসএস পদে ১জন লোকবল নিয়োগ দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে :

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ তারিখ :

১২ ফেব্রুয়ারি, ২০২২

তথ্যসূত্র : ঢাকা পোষ্ট

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!