[ চাকরি ]
বিমান বাংলাদেশে ৪ লাখ টাকা বেতনের চাকরির সুযোগ
জনবল নিচ্ছে বিমান বাংলাদেশ। ফাইল ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ‘ক্যাপ্টেন’ পদে চুক্তিভিত্তিক ৬ জনকে নিয়োগ দেয়া হবে। যোগ্যতাসম্পন্ন আগ্রহী নারী-পুরুষরা আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা
* বাংলাদেশের নাগরিক হতে হবে।
* দুই হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।
* ড্যাশ৮ কিউ৪০০ মডেলের বিমানে কমপক্ষে ২০০ ঘণ্টা/সমমানের বিমানে ২৫০ ঘণ্টা বিমান চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
* বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সনদ/এটিপিএল ও ক্লাস ওয়ান মেডিকেল ফিটনেস থাকতে হবে।
অন্যান্য শর্তাবলিসহ বিস্তারিত বিজ্ঞাপনে দেখে নিতে পারেন।
বেতন
৪ লাখ টাকা
আবেদনের ঠিকানা
ম্যানেজার, রিক্রুটমেন্ট অ্যান্ড স্টাফিং, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, বলাকা ভবন, ৩য় তলা, এইচএসআইএ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।
আবেদনের শেষ সময়
১৬ জুন ২০২১
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!