ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ চাকরি ]

ব্যুরো বাংলাদেশে নিয়োগ

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৫:২১, ১৩ সেপ্টেম্বর ২০২০
ব্যুরো বাংলাদেশে নিয়োগ
ব্যুরো বাংলাদেশ- ফাইল ফটো

ব্যুরো বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে ‘হেলথ সুপারভাইজার’ পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: হেলথ সুপারভাইজার।

আরো দেখুন >>> মিনিস্টার হাইটেক পার্কে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ

পদসংখ্যা: মোট ২০ জন।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুল (ম্যাটস) অথবা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) থেকে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

অভিজ্ঞতা: প্রার্থীর স্বাস্থ্যসেবাবিষয়ক কর্মসূচিতে কমপক্ষে দুই থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। 

বয়স: আবেদন করা যাবে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত। স্থানীয়দের অগ্রাধিকার দেয়া হবে। অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

কর্মস্থল: টাঙ্গাইল।

বেতন: সর্বসাকল্যে ১৫ হাজার টাকা। এ ছাড়া সংস্থার নিয়ম ও প্রকল্প বরাদ্দ অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, দুই কপি রঙিন ছবি (জীবনবৃত্তান্তের ডান পাশে), জাতীয় পরিচয়পত্র/ জন্মসনদ এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।

ঠিকানা: বাড়ি নং ১২/এ, রোড নম্বর-১০৪, ব্লক সিইএন (এফ), গুলশান-২, ঢাকা-১২১২।

আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর, ২০২০।

সূত্র: বিডিজবস

ডেইলি-বাংলাদেশ/আরএজে
লিংক সফলভাবে কপি হয়েছে!