[ চাকরি ]
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে সারাদেশে
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড- ফাইল ফটো
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেয়া হবে।
অনলাইনের মাধ্যমে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ—এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সদ্য স্নাতক পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা: প্রার্থীর পূর্ববর্তী কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব-২৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল: সারাদেশ।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর, ২০২০।
সূত্র: বিডিজবস
ডেইলি-বাংলাদেশ/আরএজে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!