[ আন্তর্জাতিক ]
ইরানের ৫২ স্থানে অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের হুমকি ট্রাম্পের
ইরানে নতুন ধাঁচের (ব্র্যান্ড নিউ) অস্ত্র পাঠানোর হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি বলেন, ইরান হামলা করলে কোনো দ্বিধা ছাড়াই এই অস্ত্র তাদের জন্য পাঠানো হবে।
টুইটারে দেয়া ওই বার্তায় ট্রাম্প বলেন, আমরাই বিশ্বের বৃহত্তম এবং সর্বোত্তম সামরিক শক্তি। সামরিক অস্ত্রভাণ্ডারে যুক্তরাষ্ট্র দুই ট্রিলিয়ন ডলার খরচ করেছে। সুতরাং ইরান যদি মার্কিন ঘাঁটি কিংবা কোনো আমেরিকানের ওপর হামলা চালায় তাহলে ওই অস্ত্র ব্যবহারের বিকল্প নেই।
অন্য এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ইরানের ৫২ স্থানকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র। এগুলো ইরানের সংস্কৃতি এবং তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এসব স্থানে ভয়াবহ হামলা চালানো হবে।
এদিকে ইরান সোলাইমানির মৃত্যুতে ভয়াবহ প্রতিশোধের হুমকি দিয়েছে । তবে কবে কখন তারা এই প্রতিশোধ নেবে তা এখনো পরিষ্কার নয়।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!