ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সাক্ষাৎকার ]

আমি অপেক্ষা করি নতুন কোনো গল্পের জন্য: সাফা

রবিউল ইসলাম রুবেল
প্রকাশিত: ১৬:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
আমি অপেক্ষা করি নতুন কোনো গল্পের জন্য: সাফা
অভিনেত্রী সাফা কবির

ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। দর্শক মহলে মিষ্টি হাসির প্রিয় মানুষ তিনি। দারুণ দারুণ কাজ উপহার দিয়ে দশ বছর কাটিয়ে দিয়েছেন শোবিজ অঙ্গনে। নতুন নতুন চরিত্রে নিজেকে বিন্যস্ত করে যাচ্ছেন প্রতিনিয়ত। 

নিজের কাজ ও বিভিন্ন ব্যস্ততা নিয়ে সাফা কবির আড্ডা দিয়েছেন ডেইলি বাংলাদেশ-এর সঙ্গে। কথা বলেছেন রবিউল ইসলাম রুবেল।

বর্তমান ব্যস্ততা কি নিয়ে?
সাফা কবির:
ভ্যালেন্টাইন্স ডে গেল। সামনে রোজার ঈদ তারপরে কোরবানির ঈদ । এখন পুরোপুরি ঈদকে ঘিরেই কাজের ব্যস্ততা। এখন আপনি যে শুটিং দেখছেন এটাও রোজার ঈদের নাটক। এছাড়াও সামনে আরও কিছু কাজের পরিকল্পনা আছে। আর আমি এক ঘণ্টার নাটকই তো আসলে করি এবং এটা আমার অনেক পছন্দের কাজ। এবার ঈদে অনেক চ্যানেলে নাচের অনুষ্ঠান হবে সেখানেও আমাকে দেখা যাবে।
অভিনেত্রী সাফা কবিরনাটকে উপস্থিতি কম দেখা যাচ্ছে। রেগুলার হবেন কবে?
সাফা কবির:
 আমার কাছে এটাই আমার রেগুলারিটি। এর থেকে রেগুলার কিভাবে হওয়া যায় সেটা আমার জানা নেই। তবে নাটক কম হওয়ার কারণ হিসেবে বলতে পারি, পর্দায় আমার ক্যারিয়ার দশ বছর পার করলাম। আমার মনে হয় দশ বছরে আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় অনেক কাজ করেছি। আর অনেক আগে থেকেই আমাদের গল্প স্বল্পতার একটা বিষয় আছে। একি ধরনের গল্প নানা ভাবে উপস্থাপন করা হয়েছে। আমার মনে হয় আমি একই ধরনের গল্পে বিভিন্ন ভাবে নিজেকে উপস্থাপন করে ফেলেছি। সেই গল্পগুলোকে আমি আর নতুন ভাবে প্রেজেন্টেশন দিতে পারব না। এর চেয়ে ভাল আমি অপেক্ষা করি নতুন কোনো গল্পের জন্য। গত এক বছরের কাজগুলো যদি দেখা যায় সবগুলোগল্প খুবই ভিন্ন এবং একটার সঙ্গে আরেকটার মিল নেই। তো এমন স্ক্রিপ্ট কিন্তু আসলে প্রতিদিন পাওয়া যায় না। ভিন্ন ধরনের গল্প এবং চরিত্রে কাজ করতে হলে একটু বিরতি পরে যায়। ভাল কিছু দেয়ার আশায় কাজ কম করা হচ্ছে। কিন্তু যে কাজগুলো আসুক না কেন আমি খুব আশাবাদী যে দর্শককের কাজগুলো ভাল লাগবে।
অভিনেত্রী সাফা কবিরআপনার ‘ওভার স্মার্ট’ নিয়ে দর্শক বেশ প্রশংসা করছে। কাজের প্রশংসা পেলে কেমন লাগে?
সাফা কবির:
ওভার স্মার্ট নাটকটি খুব বিনোদনমূলক একটা গল্প। যেটা দেখলেই মানুষ খুব বিনোদিত হবে। কিছু কন্টেন্ট থাকে যেগুলো দেখলে আমরা হাসবো, মন ভালো হয়ে যাবে। সে জায়গা থেকে ‘ফিল গুড’ একটা ভালো কাজ ওভার স্মার্ট । দর্শকের আমার কাজগুলো ভাল লাগছে এটার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিব দর্শককে। সামনেও এভাবে আমার সঙ্গে আমার কাজগুলো তারা দেখবে আশা রাখি।

Advertisement

অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করেছেন আপনি?
সাফা কবির:
এমন কোনো কাজ নেই যেটা আমার করতে ইচ্ছে করেনি এবং সেটা আমি করেছি। দর্শকের সঙ্গে থেকে আমি সব সময় আমার মনকে আমার ইচ্ছাকে প্রাধান্য দেই। যে কাজ মন থেকে করেছি সেটা থেকেই অনেক ভাল সাড়া পেয়েছি। 
অভিনেত্রী সাফা কবির২০২৩ সালে আপনার কাজের পরিকল্পনা এবং পরিধি কেমন থাকবে?
সাফা কবির:
আমি কোয়ালিটিতে বিশ্বাসী, কোয়ান্টিটিতে না। সে জায়গা থেকে কাজের পরিধি কেমন থাকবে সেটা বলতে পারছি না। যে কাজ করি না কেন দর্শক নতুন গল্প, চরিত্র এবং বার্তা খুঁজে পাবে।

গল্পে নতুনত্ব থাকলেও বৈচিত্র্যতা থাকছে না কেন?
সাফা কবির:
এমনটা কেউ ভাবলে এটা তার ভুল ধারণা আমি বলব। নাটক মানুষের জীবনের একটা অংশ। আমরা টিভির পর্দায় আসি দর্শকে বিনোদিত করতে। তবে হ্যা গল্পে বৈচিত্র্যতা দেখতে পাবেন সিনেমা বা ওটিটির কাজগুলোতে। কারণ সেখানে কাজগুলো হয় দীর্ঘ সময় নিয়ে। নাটকে তো আমরা এত সময় পাই না।
অভিনেত্রী সাফা কবিরক্যারিয়ারে দশ বছর পার করলেন। আগামী দশ বছরে নিজেকে কোথায় দেখতে চান?
সাফা কবির:
প্রশ্নটার উত্তর দেয়া খুব কঠিন। তবে আগামী দশ বছরে নিজেকে আমি যেকোনো মাধ্যমে দর্শককে বিনোদন দেয়ার জন্য যেকোনো মাধ্যমে দেখাতে চাই। দর্শকদের কাজে তাদের প্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে দেখতে চাই।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!