ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেতানিয়াহুর দফতরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৬, ২ মার্চ ২০২৬
নেতানিয়াহুর দফতরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
বেনিয়ামিন নেতানিয়াহু - ফাইল ফটো

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর এবং দেশটির বিমানবাহিনীর এক কমান্ডারের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি)।

সোমবার (২ মার্চ) আইআরজিসির গণসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ দাবি জানায়। এতে বলা হয়, ‘খাইবার’ নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দশম দফার লক্ষ্যভেদী ও আকস্মিক হামলা চালানো হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, হামলায় ‘জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর’ দফতরসহ বিমানবাহিনী কমান্ডারের অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ‘ভাগ্য অনিশ্চয়তার ঘন মেঘে আচ্ছন্ন’।

এর আগে শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালায়। এর পরপরই তেহরান পাল্টা প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইরান দাবি করেছে, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলো লক্ষ্য করে এখন পর্যন্ত মোট দশ দফায় হামলা চালিয়েছে।

Advertisement

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!