আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ আপডেট অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ জানিয়েছে- সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, সাম্প্রতিক হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)-এর একটি সদর দফতর ধ্বংস হয়েছে। মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং অভিযানের ফলে বিপ্লবী গার্ডের আর কোনো সদর দফতর অবশিষ্ট নেই।
.png)
বিবৃতিতে বলা হয়, গত ৪৭ বছরে ইরানের বিপ্লবী গার্ড এক হাজারের বেশি মার্কিন নাগরিককে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বড় হামলার মাধ্যমে ‘সাপের মাথা কেটে ফেলা হয়েছে’।
সূত্র: আল-জাজিরা