ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৬, ২ মার্চ ২০২৬
ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান
ফাইল ফটো

ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা শুরু করেছে ইরান। গত এক ঘণ্টার মধ্যে অন্তত তিনবার মিসাইল ছুড়েছে দেশটি। যার প্রভাবে ইসরাইলের বেশিরভাগ জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাতে পৌনে ২টার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে।

অসমর্থিত সূত্র জানিয়েছে, একটি মিসাইল সরাসরি তেলআবিবে আঘাত হেনেছে। তবে বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করে দেওয়া হয়েছে কি না সেটি নিশ্চিত নয়। এছাড়া ইরান একসঙ্গে কতগুলো মিসাইল ছুড়ছে, সেটিও স্পষ্ট নয়।

Advertisement

সূত্র: টাইমস অব ইসরায়েল

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ইরান
লিংক সফলভাবে কপি হয়েছে!