রোববার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভিডিও বিশ্লেষণ করে দেখেছে, ঘটনা ঘটেছে শাজারা তাইয়্যেবেহ বালিকা প্রাথমিক বিদ্যালয়ে, যা একটি ইরানি সামরিক ঘাঁটির কাছাকাছি, মাত্র ৬১ মিটার (২০০ ফুট) দূরে অবস্থিত।
.png)
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, নিহত মেয়েদের সংখ্যা কমপক্ষে ১১৮।
হামলার বিষয়ে টিম হকিন্স জানিয়েছেন, আমরা জানি যে চলমান সামরিক অভিযানের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা এসব রিপোর্টকে গুরুত্বের সঙ্গে দেখছি এবং তদন্ত করছি। সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা অনিচ্ছাকৃত ক্ষতির ঝুঁকি কমানোর জন্য সব ধরনের সতর্কতা অব্যাহত রাখবো।
সূত্র: সিএনএন