মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অঞ্চলটির পুঞ্চ জেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পরপরই সেখানে সেনাবাহিনীর কুইক রেসপন্স টিম ও জম্মু-কাশ্মীরের পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
.png)
কর্মকর্তারা বলেছেন, সেনা সদস্যদের বহনকারী গাড়িটি পুঞ্চ জেলার বানোইয়ে যাওয়ার সময় ঘারোয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি প্রায় ৩০০-৩৫০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে।
এই ঘটনায় পাঁচজন নিহত ও ৮-৯ জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা।