ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে যাত্রীবাহী বাসে খাদে পড়ে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫, ২২ ডিসেম্বর ২০২৪
ইরানে যাত্রীবাহী বাসে খাদে পড়ে নিহত ৯
ছবি: সংগৃহীত

পশ্চিম ইরানের একটি প্রত্যন্ত অঞ্চলে আন্তঃনগর বাস খাদে পড়ে নয়জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ জন।

রোববার সংবাদমাধ্যম এপি জানিয়েছে, রাজধানী তেহরান থেকে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকায় শনিবার (২১ ডিসেম্বর) এ দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন মারা যান। গুরুতর আহত অবস্থায় ১৭ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো তিনজন মারা যান।

পুলিশের ধারণা চালক দ্রুত গতিতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

Advertisement

সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, যাত্রীরা ছিলেন সৈনিক। যারা দেশের দক্ষিণ থেকে পশ্চিমে যাচ্ছিলেন। বাসটিতে ২৭ জন যাত্রী ছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!