রোববার (২২ ডিসেম্বর) ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে মুগলা প্রদেশের গভর্নর জানিয়েছেন।
গভর্নর ইদরিস আকবিয়িক জানান, ওই দুর্ঘটনায় দুই পাইলট, এক চিকিৎসক এবং এক হাসপাতাল কর্মী নিহত হয়েছেন।
.png)
তিনি জানান, দুর্ঘটনার সময় চারদিকে ঘন কুয়াশা ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনা তদন্ত করছে।
তুর্কি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি উড্ডয়নের কয়েক মিনিট পর হাসপাতালের ওপর আঘাত হেনে পাশের একটি খালি মাঠে বিধ্বস্ত হয়।
মাত্র দুই সপ্তাহ আগে তুরস্কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইসপারতা প্রদেশে সামরিক বাহিনীর অনুশীলনের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয় সেনা নিহত হন।
সূত্র: আনাদোলু এজেন্সি