ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুদানে পাল্টাপাল্টি বিমান হামলা, নিহত ১২৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬, ১১ ডিসেম্বর ২০২৪
সুদানে পাল্টাপাল্টি বিমান হামলা, নিহত ১২৭
ছবি: সংগৃহীত

সুদানে সেনা ও আধা সামরিক বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলায় দুদিনে অন্তত ১২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে। গত সোমবার ও মঙ্গলবার ( ৯ ও ১০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

দেশটির গণতন্ত্রপন্থী ইমারজেন্সি লইয়ারস রাইটস গ্রুপ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) সুদানের খার্তুম প্রদেশে সেনাবাহিনী নিয়ন্ত্রিত ওমদুরমান সেক্টরে আধা সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স হামলা চালায়।

এর আগে, সোমবার দেশটির শহরের সাপ্তাহিক বাজারের বিমান হামলা চালানো হয়। ওই সময়ে স্থানীয় বাসিন্দারা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কেনাকাটা করতে বাজারে এসেছিল। এতে শতাধিক নিহত এবং নারী ও শিশুসহ কয়েকশ লোক আহত হয়েছে।

Advertisement

গণতন্ত্রপন্থী আইনজীবী দল সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ২০ মাস ধরে চলা সংঘর্ষকে মানবাধিকার লঙ্ঘন বলে জানায় দেশটির গণতন্ত্রপন্থি আইনজীবীদের নিয়ে কাজ করা সংগঠনটি।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!