ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতীয় বিমানের পাকিস্তানে জরুরি অবতরণ, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৯, ১৪ ডিসেম্বর ২০২৪
ভারতীয় বিমানের পাকিস্তানে জরুরি অবতরণ, অতঃপর...
ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান- সংগৃহীত ছবি

মেডিকেল ইমার্জেন্সির কারণে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটি ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা উড়াল দিয়েছিল।

শনিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইকোনোমিকস টাইমস’। 

এদিকে দেশটির উড়োজাহাজ চলাচল সংস্থার সূত্রে জানা গেছে, মেডিকেল ইমার্জেন্সির কারণে এমন অবতরণের ঘটনা ঘটেছে। ৫৫ বছর বয়সী এক যাত্রী পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে পড়েন। ফ্লাইট ক্রুরা তাকে অক্সিজেন সরবরাহ করেন, তবে তার অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছিল।

Advertisement

তারা জানিয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে পাইলট করাচি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি পাওয়ার পরই ফ্লাইটটি করাচির দিকে মোড় নেয় এবং নিরাপদে অবতরণ করে।

পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটির মেডিকেল টিম দ্রুত উড়োজাহাজে ওঠে এবং অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেন। তার অবস্থা স্থিতিশীল হয় । সুস্থ যাত্রী, যিনি একজন ভারতীয় মুসলিম, তাকে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সমস্যা সমাধানের পর ফ্লাইটটি করাচি থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেয়, তবে এটি সৌদি আরবের দিকে আর এগোয়নি। এটি মানবিক কারণে আন্তর্জাতিক সহযোগিতার প্রথম ঘটনা নয়, জরুরি পরিস্থিতিতে এর আগেও অনেক ভারতীয় ফ্লাইট করাচিতে অবতরণ করেছে। পাকিস্তানের আকাশসীমা গুরুত্বপূর্ণ একটি  ট্রানজিট করিডর হওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!