ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দামেস্কে ইরানের দূতাবাসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ৮ ডিসেম্বর ২০২৪
দামেস্কে ইরানের দূতাবাসে হামলা
ফাইল ফটো

সিরিয়ার রাজধানী দামেস্ক বিদ্রোহীদের দখলে যাওয়ার পর সেখানে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালানো হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

আসাদ সরকারের পতনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের দীর্ঘদিনের সমর্থন কাঠামো ভেঙে পড়ছে।

Advertisement

মার্কিন এক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, সিরিয়ায় বিদ্রোহীদের বিজয়ে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের প্রভাব সৃষ্টির চেষ্টা ব্যার্থ হয়েছে।

এর আগে, গত ১৪ মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ইরানের দুই গুরুত্বপূর্ণ সহযোগী হিজবুল্লাহ ও হামাস বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। সিরিয়ায় আসাদের পতনের ফলে ইরান তাদের আরেক প্রধান মিত্র হারাল।

আসাদের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। ইরান দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সহায়তা করে আসছিল। কিন্তু সিরিয়ার বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির ফলে ইরানের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা মধ্যপ্রাচ্যে ইরানের দীর্ঘমেয়াদি প্রভাবের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। একই সঙ্গে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দামেস্ক যাওয়ার ফলে নতুন রাজনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!