ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দামেস্কে ঢুকছে বিদ্রোহীরা, যেকোনো সময় বাশার সরকারের পতন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯, ৮ ডিসেম্বর ২০২৪
দামেস্কে ঢুকছে বিদ্রোহীরা, যেকোনো সময় বাশার সরকারের পতন
ছবি: সংগৃহীত

সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কের উপকণ্ঠে পৌঁছেছে। শনিবার একজন বিদ্রোহী কমান্ডার এবং একটি পর্যবেক্ষক সংস্থার কর্মকর্তা এ দাবি করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি জানিয়েছেন, যেকোনো সময় দেশটির স্বৈরশাসক বাশার সরকারের পতন ঘটতে যাচ্ছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হোমস শহর নিয়ন্ত্রণের নেয়ার পর কোনো ধরনের বাধা ছাড়াই রাজধানী দামেস্কে ঢুকতে শুরু করেছে বিদ্রোহী যোদ্ধারা। খুব শিগগিরই বাশার আল–আসাদ সরকারের পতন ঘটতে যাচ্ছে।

এক বার্তায় মোহাম্মদ আল-জোলানি যোদ্ধাদের সাধারণ মানুষের প্রতি ভালো আচরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমার ভাইয়েরা, আপনাদের প্রতি আমি আবারো আহ্বান জানাচ্ছি- আপনারা যেসব শহর ও গ্রামে প্রবেশ করবেন, সেখানকার মানুষের সঙ্গে সদয় ও নম্র আচরণ করবেন।

Advertisement

তিনি অস্ত্র সমর্পণ করার পর সরকারি বাহিনীকে সাধারণ ক্ষমা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে ইরাকের সীমান্তবর্তী সিরিয়ার আল-কায়িম শহরের মেয়র বলেছেন, প্রায় দুই হাজার সিরিয়ান সেনা সীমান্ত পার হয়ে ইরাকে আশ্রয় নিয়েছেন।

সিরিয়ার স্থানীয় বিভিন্ন সূত্র জানিয়েছে, দামেস্কের চারপাশ থেকে সরকারি সেনারা তাদের অবস্থান থেকে সরে যাওয়ায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিরোধী বাহিনী পশ্চিম দামেস্কের গ্রামাঞ্চলে অগ্রসর হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্রগুলো। তারা বলেছে, পূর্ব ঘোউতার বিভিন্ন শহর থেকে সরকারি সেনা প্রত্যাহার করা হয়েছে। এমন পরিস্থিতিতে দামেস্কের বাজারগুলোয় খাদ্যপণ্য কিনতে মানুষের ভিড় লক্ষ করা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!