ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পপুলার ভোটেও এগিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১০, ৬ নভেম্বর ২০২৪
পপুলার ভোটেও এগিয়ে ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প - ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ ফলাফলে বেশ এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমেই ক্ষীণ হয়ে আসছে প্রতিপক্ষ ডেমোক্রেট পার্টির প্রার্থী কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা। ট্রাম্প কমলার চেয়ে এখন শুধু ইলেকটোরাল কলেজ ভোটে নয়, পপুলার ভোটেও এগিয়ে রয়েছেন। এমন ধারা চললে তিনি এবার পপুলার ভোটও বেশি পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হবেন। যদিও ২০১৬ সালে সেটা তিনি পারেননি।

সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প ২৬৬টি এবং কমলা ২১৯টি ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়।

এ ছাড়া রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পপুলার ভোট (সাধারণ ভোট) ৬ কোটি ৮৯ লাখ ১২ হাজার ৭৭৮ ভোট পেয়েছেন। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ৬ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৭৮৬ পপুলার ভোট পেয়েছেন।

Advertisement

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য এই ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখছে দোদুল্যমান বাকি সাত অঙ্গরাজ্য। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। তবে দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় ট্রাম্পের জয়ের পর সবার নজর ছিল পেনসিলভানিয়ায়। সেখানেও তিনি জয় পেলেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!