এই জয়কে রাজনৈতিক জয় অ্যাখ্যা দিয়ে তিনি জানান, জনগণ এই দিনটি আবার ফিরে দেখবে। নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটি হিসেবে বিবেচনা করবেন।
এ সময় স্ত্রী ও পরিবারের প্রশংসা করেন ট্রাম্প। স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে ফার্স্ট লেডি হিসেবে পরিচয় করিয়ে দেন। বলেন, সে দুর্দান্ত কাজ করেছে। মানুষকে সাহায্য করার জন্য খুব কঠোর পরিশ্রম করেছে।
.png)
এর আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে পূর্বাভাস দেয় মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। তবে এখন পর্যন্ত সম্পূর্ণ ফলাফল জানা যায়নি বা যুক্তরাষ্ট্রের অন্য কোনো সংবামাধ্যম এখনো এমন তথ্য প্রচার করেনি।