যদিও স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোটগ্রহণ শুরুর দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পেনসিলভানিয়ার সবচেয়ে জনবহুল শহর ফিলাডেলফিয়ায় নির্বাচনে ‘বড় কারচুপির’ শঙ্কা প্রকাশ করে বার্তা দেন ট্রাম্প।
এতে তিনি অভিযোগ করেন, ফিলাডেলফিয়াতে অনেকে বিশাল কারচুপির কথা বলছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসছে!
.png)
স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য এই ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখছে দোদুল্যমান সাত অঙ্গরাজ্য। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। তবে দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় ট্রাম্পের জয়ের পর সবার নজর ছিল পেনসিলভানিয়ায়। সেখানেও তিনি জয় পেলেন।
সবশেষ তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প ২৭৭টি ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়।