ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজার শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলা, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ১২ অক্টোবর ২০২৪
গাজার শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলা, নিহত ২২
ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থীশিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্থানীয় বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা বোমা জাবালিয়ার বহুতল ভবনে পড়েছে। চারটি বাড়ি ধ্বংস হয়েছে। নিহত মানুষের মধ্যে নারী, শিশু ও প্রবীণ রয়েছেন।

ওয়াফা নিউজের তথ্য অনুযায়ী, হামলায় আরো ৩০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন ১৪ জন।

Advertisement

গাজা নগরীর তুফা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত তিনজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!