বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে দেরদঘিয়া গ্রামে একটি নাগরিক প্রতিরক্ষা কেন্দ্রে আঘাত করে ইসরায়েল। এতে পাঁচজন প্যারামেডিক এবং উদ্ধারকর্মী নিহত হন।
.png)
তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসরায়েলি হামলায় গত বছর লেবাননে দুই হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই প্রাণ হারিয়েছেন গত ২৩ সেপ্টেম্বরের পর। সম্প্রতি ব্যাপকভাবে বিমান হামলার পর বর্তমানে লেবাননে স্থল অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী।
এদিকে বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে স্থল অভিযানে নিজেদের ১২তম সৈন্যের মৃত্যুর খবর দিয়েছে ইসরায়েল। তবে ওই সেনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দখলদার বাহিনী।
সূত্র: রয়টার্স