ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে সুপারমার্কেটে ছুরি হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮, ১ অক্টোবর ২০২৪
চীনে সুপারমার্কেটে ছুরি হামলা, নিহত ৩
ফাইল ফটো

চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের একটি সুপারমার্কেটে ছুরি হামলায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১৫ জন।

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সোমবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে এক ব্যক্তি ওয়ালমার্ট সুপারমার্কেটের ভেতরে ছুরি নিয়ে হামলা চালায়। হামলায় আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়, কিন্তু সেখানে তিনজন মারা যান।

এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তারা সেখান থেকে লিন (৩৭) নামের হামলাকারীকে গ্রেফতার করে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ‘অর্থনৈতিক অসন্তোষের কারণে ব্যক্তিগত রাগ প্রকাশের জন্য’ লিন সাংহাইয়ে এসেছিল।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নগরীর দক্ষিণপশ্চিমাংশের ঘনবসতিপূর্ণ সোংজিয়াং এলাকায় হামলার ঘটনাটি ঘটে। এলাকাটিতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা শঙ্কামুক্ত বলে জানা গেছে। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।

চীনে অগ্নেয়াস্ত্র নিষিদ্ধ, কিন্তু গত কয়েক মাসে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে।

সেপ্টেম্বরে চীনের দক্ষিণাঞ্চলে নিজ স্কুলের কাছে ছুরির আঘাতে ১০ বছর বয়সী একটি জাপানি বালক নিহত হন।

এর আগে জুনে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় জিলিনের একটি পার্কে ছুরি হামলার আরেক ঘটনায় চার মার্কিন প্রশিক্ষক আহত হন।

আর মে মাসে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইয়ুনানের এক হাসপাতালে এক ব্যক্তির ছুরির আঘাতে দুইজন নিহত ও আরো ২১ জন আহত হন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!