ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুর জন্মদিনের কেক কাটা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৭, ৪ মে ২০২৪
বন্ধুর জন্মদিনের কেক কাটা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের
ফাইল ফটো

সিলেটে জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মো. আলী নামে এক কিশোর খুন হয়েছেন। 

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় নগরের ছড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আলী কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের নুর আলীর ছেলে। 

জানা গেছে, নগরের ছড়ারপাড় ও কামালগড় এলাকার দুই পক্ষের কিশোরদের মধ্যে দ্বন্দ্ব ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে আলী তার এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যায়। সে অনুষ্ঠানে কামালগড়েরও কয়েকজন কিশোর উপস্থিত ছিলেন। এ সময় জন্মদিনের কেক কাটা নিয়ে দুই এলাকার কিশোরদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা আলীকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, এ ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!