ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১০, ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা
ফাইল ছবি

ফের ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সমর্থন এবং লেবাননের মাজদাল সেলেম ও ব্লিদা এলাকায় হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে চার দফা হামলা চালানো হয়েছে বলে এই গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলে চার দফায় তারা হামলা চালিয়েছে। নিভ জিভে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে, হাবুশিত মাউন্টেইনের এক সদরদপ্তরে, বেইত হিলেল ব্যারাকে আল শাল ব্যাটালিয়নে এবং বায়াদ ব্লিদা স্থাপনায় রকেট হামলা চালানো হয়েছে। 

তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ছাড়া ইসরায়েলও এসব হামলা নিয়ে মন্তব্য করেনি। 

Advertisement

এর আগে গত মঙ্গল ও বুধবার লেবাননে পেজার ও ওয়াকিটি বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে লেবানন। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!