ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার পর্যটন শহর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩২, ২৬ জুলাই ২০২৪
ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার পর্যটন শহর
ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে কানাডার পর্যটন শহর জ্যাসপারে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সেখান থেকে অন্তত ২৫ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, জ্যাসপার ন্যাশনাল পার্কে ছড়িয়ে পড়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

জানা গেছে, ব্রিটিশ কলাম্বিয়ায় অন্তত চারশ ও প্রতিবেশী আলবার্টা প্রদেশের ১৭৬ স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রনে আনতে আলবার্টার প্রায় এক হাজার নয়শ ফায়ার ফাইটার্স মোতায়েন করা হয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে আলাস্কা ও অস্ট্রেলিয়ার কর্মীরাও।

Advertisement

গত সপ্তাহে জ্যাসপারে প্রথম আগুন ছড়িয়ে পড়ে। শহরের মেয়র রিচার্ড আয়ারল্যান্ড এ তথ্য জানিয়েছেন, যা এখন ভয়াবহ আকার ধারণ করেছে।

জ্যাসপার ন্যাশনাল পার্ক এক এক্স বার্তায় জানিয়েছে, এলাকায় বাতাসের মান খারাপ হয়েছে। এটি কানাডিয়ান রকিজের বৃহত্তম পার্ক।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!