তৃতীয় হওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি উরুগুয়ে ও কানাডা। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ শেষে ১-১ ড্র নিয়ে বিরতিতে গেছে দুই দল।
প্রথমার্ধে গোলের জন্য ৮টি শট নেয়া কানাডা লক্ষ্যে রাখতে পারে তিনটি। অন্যদিকে পাঁচটি শট নেয়া উরুগুয়ের দুটি লক্ষ্যে রাখতে পারে। যদিও দুই দলই আছে সমতায়।
.png)
আজ ম্যাচের শুরুতে দারুণ খেলছিল উরুগুয়ে। কানাডার ওপর নিয়মিত চাপ সৃষ্টি করতে থাকে তারা। গোলও পেয়ে যায় দ্রুত। কর্নার থেকে রদ্রিগো বেনতাঙ্কুর লক্ষ্যভেদ করেন।
ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নেয় কানাডা। কর্নার থেকে ২২ মিনিটে গোল শোধ করে তারা। এবার স্কোরশিটে নাম তোলেন ইসমাইল কোনে। একটু পরই উরুগুয়ের পেলিস্ট্রি বল জালে জড়ান। তবে অফসাইডে তা বাতিল হয়।
এবারের কোপা আমেরিকায় শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে উরুগুয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠে তারা, কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারালেও সেমিতে কলম্বিয়ার সঙ্গে আর পেরে ওঠেনি।
অন্যদিকে আর্জেন্টিনার গ্রুপ থেকে রানার্স আপ হয়ে নক আউট পর্বে উত্তীর্ণ হয় কানাডা। সেমিতে আলবিলেস্তেদের কাছে হেরেই দলটির ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয়। আজ জিতে ভালো কিছু নিয়ে বিদায় নিতে চাইবে দলটি।