ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংস করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৫, ৭ জুলাই ২০২৪
ইউক্রেনের দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংস করলো রাশিয়া
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা - ফাইল ছবি

ইউক্রেনের ওডেসা অঞ্চলে দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া।

রোববার (৭ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেগুলো ধ্বংস করা হয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রকাশ করা একটি বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, ইউঝনে বন্দর এলাকায় এই হামলা হয়েছে। এতে একটি রাডার স্টেশনও ধ্বংস হয়েছে।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থায় কখন হামলা হয়েছিল তা স্পষ্ট করে জানানো হয়নি।

এদিকে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, রোববার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছিল, রাশিয়া দুটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!