কুরস্কের গভর্নর অ্যালেক্সেইি স্মিরনভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, ইউক্রেনের ড্রোন হামলায় একটি বাড়ির দুই ছোট শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। ওই পরিবারের আরো দুই সদস্যের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি।
এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের একটি ছোট গ্রামের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ সেনাবাহিনী। যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হওয়া রুশ বাহিনীর এটা সর্বশেষ অর্জন বলে উল্লেখ করা হয়েছে।
.png)