ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের পূর্বাঞ্চলে গ্রাম দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩২, ২৯ জুন ২০২৪
ইউক্রেনের পূর্বাঞ্চলে গ্রাম দখলের দাবি রাশিয়ার
ছবি: সংগৃহীত

 

ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। শুক্রবার (২৮ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় শাখা ডনেস্ক অঞ্চলের একটি গ্রাম থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটিয়ে দিয়েছে। এর ফলে আরও সুবিধাজনক অবস্থান নিয়েছে রুশ সেনারা। সংবাদমাধ্যম রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Advertisement

এদিকে, ইউক্রেনের ডনিপ্রো শহরে শুক্রবার রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় ৯তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর জানিয়েছে, হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর ডিনিপ্রো শহরে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন করে আসছে রাশিয়া। মস্কো বেসামরিকদের নিশানা করার কথা অস্বীকার করলেও যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।

 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!