ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর রাশিয়ার হামলায় একটি বিদ্যুৎকেন্দ্রসহ জ্বালানি অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় সাত কর্মী আহত হয়েছেন। তাদেরকে ঝাপোরিঝিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানি হচ্ছে ডিটিইকে। তারা বলছে, রাশিয়ার হামলায় তাদের একটি প্লান্টে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
.png)
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অর্ধেকই ধ্বংস হয়ে গেছে।
জেলেনস্কি চলতি সপ্তাহেই জানিয়েছিলেন যে, ইউক্রেনের সব হাসপাতাল এবং স্কুলগুলোতে যত দ্রুত সম্ভব সোলার প্যানেল চালু করা হবে।
দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলো পঙ্গু করে দেওয়া হচ্ছে।