লেখাপড়ার উদ্দেশ্যে রাশিয়াতে পাড়ি জমিয়েছিলেন ভারতের মহারাষ্ট্রের চার শিক্ষার্থী। রাশিয়ার নভগোরোদ স্টেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন তারা।
রাশিয়ায় পানিতে ডুবে এই চার তরুণেরই মৃত্যু হয় একসাথে। নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে বাকিদের। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি।
.png)
ঘটনার বিবরণে জানা যাচ্ছে, ভলখভ নদীর ধারে হাঁটতে বেরিয়েছিলেন এই তরুণেরা। হঠাৎই নদীতে পড়ে যান তাদের একজন। তাকে বাঁচাতে নদীতে লাফ দেন বাকিরা। সেই বন্ধুকে তো বাঁচানো গেলই না, উল্টো বাকিরাও তলিয়ে গেল স্রোতে।
ঘটনাটি নজরে আসতেই স্থানীয় উদ্ধারকারী দল নদীতে নামে। একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে বাকি চার জন তলিয়ে যান। তাদের মধ্যে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুর্ভাগ্যবশত মাঝে মাঝেই পানিতে ডুবে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনা ঘটছে। এ বছর এমন ঘটনায় এখন পর্যন্ত চার ভারতীয় শিক্ষার্থী প্রাণ হারালো।
দূতাবাসের পক্ষ থেকে এ ধরনের মৃত্যুর একটি পরিসংখ্যানও প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ২০২৩ সালে দুইটি ও ২০২২ সালে এমন ছয়টি দুর্ঘটনা ঘটে।