ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আসামে বন্যার পরিস্থিতি ভয়াবহ, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৫, ৩ জুলাই ২০২৪
আসামে বন্যার পরিস্থিতি ভয়াবহ, নিহত ৩৫
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ব্রহ্মপুত্রসহ আরো কয়েকটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় আসামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে এখন পর্যন্ত ২৮টি জেলার প্রায় সাড়ে ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। 

আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) এর বন্যা প্রতিবেদন অনুসারে, ২ জুলাই তিনসুকিয়া জেলায় দুইজনের মৃত্যু হয়েছে। অপরজনের মৃত্যু হয়েছে ধেমাজি জেলায়। এ নিয়ে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বন্যার কবলে পড়লো আসাম।

জানা গেছে, ব্রহ্মপুত্র ছাড়াও সুবানসিরি, দিখৌ, দিসাং, বুড়িদিহিং, জিয়া-ভারালি, বেকি এবং কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

Advertisement

মঙ্গলবার রাজ্যের বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৮টি জেলার ১১ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ। এরইমধ্যে ৪৮৯টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২ লাখ ৮৭ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। বন্যার পানি ঘরে ঢুকে পড়ায় বন্যাকবলিতদের অনেকে উঁচু জমি, স্কুল ভবন, রাস্তাঘাট এমনকি সেতুতেও আশ্রয় নিয়েছেন।

এএসডিএমএ’র বন্যা প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বন্যার পানিতে ৭৪টি সড়ক, ৬টি সেতু ও ১৪টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও ৫টি বাঁধ ভেঙ্গে গেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ৪২ হাজার ৪৭৬.১৮ হেক্টর ফসলি জমি। এছাড়া, বন্যায় ৮ লাখ ৩২ হাজার ৯৯টি পশুও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!