রোববার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তল্লা পুকুরপাড় ভাড়া বাসা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। পরে ফরিদ গাজীকে চাঁদপুরে নেয়া হয়।
সোমবার বিকেলে পিবিআই চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
.png)
ফরিদ গাজী মুন্সীগঞ্জ জেলার মহেষপুর এলাকার বানিয়াল মহেষপুর (পশ্চিম কান্দি) গ্রামের মো. ছানাউল্লাহ গাজীর ছেলে। আর মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা উজ্জল মিজি। তার বাবার নাম মো. খালেক মিয়াজী। তিনি রাজধানীর যমুনা ফিউচার পার্কে মোবাইল ফোনের ব্যবসা করতেন।
পিবিআই’র দেওয়া তথ্যে জানা গেছে, ২০২২ সালের ৬ মে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মতলব ষাটনল পর্যটন কেন্দ্র এলাকায় উজ্জল মিজিকে লক্ষ্য করে ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে আসামিরা। পরে আসামিদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ভিকটিমের ডান পাশের হাঁটুর উপরে কোমড়ের নিচে রানে অস্ত্র ঠেকিয়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিবিআই চাঁদপুর জেলা পুলিশ সুপার আরো বলেন, গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির চেষ্টা, অস্ত্র আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এর আগে উজ্জল হত্যা মামলার এজাহারনামীয় বেশকিছু আসামিদের পিবিআই চাঁদপুর কর্তৃক গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।