সংস্থাটি বলেছে, ‘এ প্রাণহানি সত্ত্বেও এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পরিবারগুলোকে সহায়তা প্রদান ও ত্রাণ সরবরাহ করতে আমাদের সহকর্মীরা কাজ করে যাবেন।’
সর্বশেষ পরিস্থিতি মূল্যায়ন করে দেওয়া বিবৃতিতে জাতিসংঘের এই সংস্থা আরো বলেছে, ইউএনআরডব্লিউএর কর্মী ছাড়াও সংস্থাটি পরিচালিত আশ্রয়কেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলায় ৪৯৭ জন বাস্তুচ্যুত ফিলিস্তিন নিহত হয়েছেন।
.png)
এদিকে পবিত্র ঈদুল আজহার দিনেও রাফাসহ গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৩ জন।
এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৩৭ হাজার ৩৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজার ৩৭২ জন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১৫ হাজারের বেশি শিশু রয়েছে।
সূত্র: আল-জাজিরা