ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

হজের খুতবায় ফিলিস্তিনের জন্য দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৬:০৫, ১৫ জুন ২০২৪
হজের খুতবায় ফিলিস্তিনের জন্য দোয়া
ছবি: সংগৃহীত

আজ শনিবার (১৫ জুন) ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম রোকন পবিত্র হজ পালিত হচ্ছে। হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে সৌদি আরবের মক্কার অদূরে আরাফার প্রান্তরে সমবেত হয়েছেন প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলিম।

সেখানে মসজিদে নামিরায় হজের খুতবায় মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন হজের ইমাম। এছাড়া নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়া করেছেন তিনি।

বাংলাদেশ সময় শনিবার (১৫ জুন) বিকেল সোয়া তিনটার দিকে খুতবা শুরু হয়। এবার হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. শেখ মাহের বিন হামাদ। বাংলাসহ প্রায় ৫০টি ভাষায় এটি অনুবাদ করে শোনানো হয়।

Advertisement

হজের খুতবায় ইমাম মুসলমানদের ধর্মীয় বিধান যথাযথভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন। এছাড়া আচার-আচরণ পরিশুদ্ধ এবং পরকালের পাথেয় সংগ্রহে সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!