ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাফার ৬০ শতাংশ অঞ্চল ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৫, ১৮ জুন ২০২৪
রাফার ৬০ শতাংশ অঞ্চল ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে
টানা ৪০ দিন ধরে দক্ষিণ গাজার রাফা শহরে অনবরত স্থল আগ্রাসন চালাচ্ছে ইসরাইল -ছবি: রয়টার্স

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের ৬০ শতাংশ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ৪০ দিন ধরে রাফা শহরে স্থল অভিযান চালাচ্ছে। অভিযানে দক্ষিণ গাজার রাফা শহরের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ জোরদার করার দাবি করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এখন পর্যন্ত ২২ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। আর আহত হয়েছে ৩ শতাধিক ইসরাইলি সেনা।

Advertisement

এদিকে ইসরাইলি হামলায় ৫৫০ জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অনবরত হামলা চালানো হচ্ছে। এ হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নিহত হয়েছে। যার মধ্যে বেশিরভাগই নারী-শিশু। এ নারকীয় পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের জন্য ইসরাইলকে চাপ দিচ্ছে।

তবে পশ্চিমা বিশ্ব প্রকাশ্যেই ইসরাইলকে সমর্থন করছে। যা ইসরাইলকে ফিলিস্তিনের যুদ্ধের তীব্রতা বাড়াতে শক্তি যোগাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!