ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

একই রানওয়েতে দুই বিমান, অল্পের জন্য রক্ষা শত শত যাত্রীর প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ৯ জুন ২০২৪
একই রানওয়েতে দুই বিমান, অল্পের জন্য রক্ষা শত শত যাত্রীর প্রাণ
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাই বিমানবন্দরে একইসঙ্গে একটি বিমান টেক অফ করেছে, অন্যটি করেছে ল্যান্ডিং। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন শত শত যাত্রী। একই রানওয়েতে দুটি বিমান চলে আসার ঘটনায় মুম্বাই বিমানবন্দরে হইচই পড়ে যায়।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৮ জুন) ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই বিমানবন্দরে একটি ইন্ডিগো বিমান রানওয়েতে নেমে আসে ঠিক একই সময়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়ন করছিল।

ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ইন্ডিগোর বিমানটি রানওয়ে ছুঁতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তখনও এয়ার ইন্ডিয়ার বিমানটি রানওয়ে ছেড়ে উড্ডয়ন করেনি। এয়ার ইন্ডিয়ার বিমানের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইন্ডিগোর বিমানটি। কিন্তু শেষ পর্যন্ত তার আগেই রানওয়ে ছেড়ে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট।

Advertisement

এদিকে এ ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। কীভাবে এ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

অবশ্য এ ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে যায়, তখন ইন্ডিগো এক বিবৃতি জারি করে জানিয়েছে, ইনদোর থেকে মুম্বাই আসছিল তাদের ৬ই ৬০৫৩ বিমানটি। মুম্বাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সবুজ সংকেত পেয়েই তাদের বিমানটি অবতরণ করে।

এই ঘটনার পরই মুম্বাই বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!