জানা গেছে, ১৭২ জন যাত্রী নিয়ে সকাল ৭টা নাগাদ ওই বিমান চেন্নাই থেকে মুম্বাই বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। বেসরকারি সংস্থার ওই বিমানের উড়ান সংখ্যা ছিল ৬ই৫৩১৪। বিমানটি মুম্বাই বিমানবন্দরে নামে সকাল পৌনে ন’টা নাগাদ।
এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে। বর্তমানে বিমানটি পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরে, বিমানটিকে আবার টার্মিনাল এলাকায় স্থাপন করা হবে।
.png)
এর আগে গত সোমবার দিল্লি থেকে বারাণসীগামী একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আকাশে ওড়ার আগেই রানওয়েতে থামানো হয় বিমানটি। পরে জরুরি ভিত্তিতে বিমানের সকল যাত্রীকে নামিয়ে চলে তল্লাশি অভিযান। তবে সন্দেহজনক কিছুই খুঁজে পাইনি পুলিশ।