এবার ভক্তদের আরও একটি বড় সুখবর দিলেন এই সংগীতশিল্পী। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে আসিফের। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন গায়ক নিজেই।
সেই স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আল্লাহ মহান। ভালোবাসা অবিরাম।’
.png)
যদিও কোন গান বা সিনেমায় কণ্ঠ দিয়েছেন আসিফ, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে গায়কের সেই পোস্টে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন ভক্ত-সহশিল্পীরা। প্রিয় তারকাকে বলিউডে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন তারা।
এর আগে সম্প্রতি মুম্বাইয়ের ‘কেএম’ স্টুডিওতে গান রেকর্ড করেছেন আসিফ। এ আর রহমানের স্টুডিওতে গান রেকর্ডিংয়ের বিষয়টিকে সৌভাগ্য হিসেবে দেখছেন এই তারকা।