ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩১, ১৮ মে ২০২৪
খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩
ফাইল ছবি

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে রুশ বোমা হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৮ জন। স্থানীয় সময় শুক্রবার (১৭ মে) এই হামলা হয়েছে বলে জানিয়েছে শহরটির মেয়র ইহর তেরেখভ।

খারকিভে চলতি মাস থেকে হামলা বাড়িয়েছে রাশিয়া। খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবোভ জানান, খারকিভের সীমান্তবর্তী গ্রাম লিপৎসির কাছে পৌঁছেছেন রুশ সেনারা। ভভেচানস্ক শহর দখলের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তারা। এই মুহূর্তে ইউক্রেন বাহিনীর মূল লক্ষ্যটা হলো এ অঞ্চলে যুদ্ধের সম্মুখসারিতে স্থিতিশীলতা আনা।

জানা গেছে, শহরটিকে রাশিয়া ধ্বংসস্তূপে পরিণত করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!