ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের ছোড়া ১৬টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৬, ১৩ মে ২০২৪
ইউক্রেনের ছোড়া ১৬টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া
ফাইল ফটো

অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ ও সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে রাতভর পাঠানো ইউক্রেনের অন্তত ১৬টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাতে কিয়েভ সরকার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে সন্ত্রাসী হামলা চালানোর নতুন প্রচেষ্টা করে। রুশ ফেডারেশনের ভূখণ্ডে লক্ষ্যবস্তু বানচাল করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ১২টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ হামলায় পাঁচটি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে আটটি এবং পার্শ্ববর্তী লিপেটস্ক অঞ্চলে চারটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

Advertisement

এ বিষয়ে ইউক্রেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় ১৫ জন নিহত হয়।

সূত্র: রয়টার্স

 

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!