ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৯, ১৩ মে ২০২৪
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫
ফাইল ছবি

রাশিয়ার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে  ২০ জনেরও বেশি রুশ নাগরিক।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন থেকে উৎক্ষেপণ করা সোভিয়েত যুগের ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের একটি অংশ ধসে পড়েছে। 

বেলগোরোড অঞ্চলে এখন পর্যন্ত এটাই সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর মধ্যে টোচকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক অ্যাডলার ও আরএম-৭০ ভ্যাম্পায়ার (এমএলআরএস) লঞ্চ রকেট সিস্টেম অন্তর্ভূক্ত ছিল।

Advertisement

জানা গেছে, দফায় দফায় হামলায় শহরটিতে আটবার বিমান হামলার সাইরেন বেজে উঠে। ইউক্রেনের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার একটি ১০তলা ভবনের ওপর বিস্ফোরিত হয়। এতে ভবনটির একটি অংশ বিধ্বস্ত হয়ে ধসে পড়ে। ধবংসস্তূপের নিচে আরো অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে ধারনা করছে রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলগোরোডে কমপক্ষে ১২টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এই ঘটনাকে আবাসিক এলাকায় ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করা হয়েছে।

বেশ কিছু ফুটেজে দেখা গেছে বহুতল একটি ভবন ধসে পড়ছে। ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই হামলার বিষয়ে বিস্তারিত জানানো হবে। ওই হামলাকে ‘বর্বর হামলা’ উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে টার্গেট করা অপরাধমূলক কর্মকাণ্ড।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!