ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনধস, নিখোঁজ ৪৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৫৯, ৭ মে ২০২৪
দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনধস, নিখোঁজ ৪৮
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জর্জ শহরে একটি বহুতল ভবন ধসে ছয়জন নিহত হয়েছেন। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৪৮ জন। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।

জর্জ মিউনিসিপ্যালিটি এক বিবৃতিতে জানায়, পশ্চিমাঞ্চলীয় কেপ প্রদেশে সোমবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ভবনটি ধসে পড়ে। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে ২৬ জনকে। তিনটি দল সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।

তবে এই উদ্ধার অভিযান শেষ হতে চার থেকে পাঁচদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পূর্বাঞ্চলীয় কেপ প্রদেশের সরকার।

Advertisement

এদিকে ভবন ধসে নিহত ও আটকে পড়াদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। 


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ভবন ধস
লিংক সফলভাবে কপি হয়েছে!