ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিশরে আবাসিক ভবন ধসে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৫, ১৭ জুলাই ২০২৩
মিশরে আবাসিক ভবন ধসে নিহত ৯
ছবি: সংগৃহীত

মিশরের রাজধানী কায়রোতে আবাসিক ভবন ধসে নয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন চারজন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

প্রতিবেদনে জানানো হয়, সোমবার (১৭ জুলাই) কায়রোর হাদাইক আল-কুব্বাহের এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত নয়জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ভবন ধসের এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ পাশের একটি আবাসিক ভবন খালি করেছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর কায়রোর ডেপুটি গভর্নর হোসাম ফাওজি বলেছেন, ভবনের নিচতলার একজন বাসিন্দা রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন কয়েকটি দেয়াল সরিয়ে ফেলেন। সে কারণেই ভবন ধসের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত করা হবে।

দেশটির সামাজিক সংহতি মন্ত্রণালয় ভবন ধসের ঘটনায় নিহতদের পরিবারকে ৬০ হাজার মিশরীয় পাউন্ড ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!