নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী, তাদের দুই ছেলে ও তাদের তিন মেয়েসহ একই পরিবারের সাত সদস্য রয়েছেন বলে জানা গেছে। আশেপাশের বাড়িগুলোতেও ধ্বসে পড়া ভবনটির কিছু প্রভাব ছড়িয়ে পড়েছে।
উদ্ধারকারী সেবা ১১২২ এর জেলা জরুরী কর্মকর্তা (ডিইও) ডা. কলিম উল্লাহর বলেন, রাত সাড়ে তিনটার টার দিকে দুর্ঘটনার বিষয়ে একটি কল পান তারা। এরপর দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। ভবন ধসে মোট ১১ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন, যার মধ্যে নয়জন প্রাণ হারিয়েছেন। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
.png)
তিনি আরো জানান, নিহতদের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুও রয়েছে।
গত বছরের ডিসেম্বরে শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বাড়ির ছাদ ধসে মা ও তার আট সন্তানসহ একই পরিবারের নয়জন সদস্য নিহত হন।