সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত সারাদেশে এই অভিযান পরিচালনা করেছে সৌদি পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- সৌদি আবাসিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ১২ হাজার ৪৩৬ জন, সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৪৬৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৭৬২ জন।
.png)
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বর্তমানে ৫৩ হাজারের বেশি অবৈধ প্রবাসী নিজ নিজ দেশে ফেরত যাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন। তাদের মধ্যে সাড়ে চার হাজার নারী রয়েছেন। এ ছাড়া ৪৪ হাজারের বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র নিতে তাদের কূটনৈতিক মিশনে রেফার্ড করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদির মোট জনসংখ্যা ৩ কোটি ২২ লাখ। তবে দেশটিতে বহু প্রবাসী বসবাস করেন। সম্প্রতি অবৈধ প্রবাসী ঠেকাতে বড় ধরনের ধর-পাকড় অভিযান শুরু করেছে দেশটি। এই অভিযানের আওতায় সারাদেশ থেকে অবৈধ প্রবাসীদের গ্রেফতার করে সৌদি পুলিশ।
সূত্র: গাল্ফ নিউজ